সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ডামি নির্বাচন বাতিল এবং সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের  বিক্ষোভ ও মিছিল

ডামি নির্বাচন বাতিল এবং সরকার পদত্যাগের দাবিতে বরিশালে বাম জোটের  বিক্ষোভ ও মিছিল

Sharing is caring!

আজ ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রহসনের ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবিতে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এসময়ে বক্তারা বলেন গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার।

এসময়ে বক্তারা আরো বলেন প্রহসনের এই ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, সারাদেশে ভোট কেন্দ্রে না গিয়ে নিরব প্রতিবাদ জানিয়েছে । দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে জনজীবন আজ অতিষ্ঠ। জনগণ এই স্বৈরাচারী সরকারের শোষণ থেকে মুক্ত হতে চায়। বক্তারা অবিলম্বে ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD