সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জেল থেকে ছাড়া পেয়েই বেগম জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ

জেল থেকে ছাড়া পেয়েই বেগম জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ

Sharing is caring!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি সবুজ আকন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি এবং তাদের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ঘোষিত আন্দোলন কর্মসূচী বাস্তবায়ন করতে গিয়ে গত নভেম্বর ২০২৩ ঢাকার সায়েদাবাদ এলাকায় র‌্যাব  ১০ এর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন ।

তিনটি বিষ্ফোরক আইনে এবং তিনটি বিশেষ ক্ষমতা আইনে সহ সর্বোমোট ৬ টি মামলার মুখোমুখি হয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনের রায়ের মাধ্যমে ২৩ শে জানুয়ারী ২০২৪ মঙ্গলবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সাথে সাথেই জেল গেইটে অপেক্ষমান নেতাকর্মীদের সাথে নিয়ে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা আদায়ে বিক্ষোভ মিছিল বের করেন কর্মী তৈরীর কারিগর এই ছাত্রনেতা ।

এ সময় প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মুহুর্মুহু শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন মামলা হামলায় জর্জরিত লড়াকু সৈনিক সবুজ আকন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD