সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বি এন পির লিফলেট বিতরণে পুলিশি অভিযান

বি এন পির লিফলেট বিতরণে পুলিশি অভিযান

Sharing is caring!

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ বি এন পি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় বুধবার সকালে বরিশাল লঞ্চঘাট এলাকায় সাধারণ জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচীতে পুলিশি এ্যাকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি এস এম মাইনুল হাসান গুরুতর আহত হয় । প্রহসনের একতরফা ডামী নির্বাচন প্রত্যাখ্যান করে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের আহবানে সমগ্র দেশব্যাপী অসহযোগ আন্দোলন সফল এবং স্বার্থক করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে লিফলেট বিতরণ শুরু করেন বি এন পি নেতৃবৃন্দ ।  বি এন পি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড বিলকিস আক্তার জাহান শিরিন সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।  ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সহ প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার কথা শ্লোগানে শ্লোগানে ব্যক্ত করেন মিছিলে আগত নেতাকর্মীবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD