রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিসিসির প্রথম সভায় অনুপস্থিত ‘সাদিকপন্থী’ ৯ কাউন্সিলর

বিসিসির প্রথম সভায় অনুপস্থিত ‘সাদিকপন্থী’ ৯ কাউন্সিলর

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার (১৩ ডিসেম্বর)। এ সভায় ৯ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন।

এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

নগরভবন ও সভা সূত্রে জানা গেছে, অনুপস্থিত ৯ কাউন্সিলরের সবাই সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী।

জানা গেছে, এ কাউন্সিলরদের মেয়র খোকন সেরনিয়াবাত চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়ার পরও তারা উপস্থিত হননি।

এ বিষয়ে সাদিকপন্থী হিসেবে পরিচিত একাধিক কাউন্সিলরকে কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।

তবে সাদিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না সাংবাদিকদের জানান, গেল পাঁচ দিন ধরে ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় আছেন। আর সে কারণে সভায় যোগ দিতে পারেননি। আর অন্য কাউন্সিলরা কেন যোগদান করেননি সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানান, তিনি সব কাউন্সিলরকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সবাইকে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে জনগণের জন্য কাজ করারও আহ্বান জানান। তারপরও তারা সাড়া দেননি। বিষয়টি দুঃখজনক।

নির্বাচিত হওয়ার ৫ মাস পর গত ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার পরিষদ। এর আগে গত ৯ নভেম্বর মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্পর্কে তারা দুজন চাচা ভাতিজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD