বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন করা এবং পারস্পরিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশগ্রহণ করা। খেলাধুলায় প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ। খেলায় জয় পরাজয় মেনে নিয়ে একে অপরের পাশে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন উপাচার্য।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলম, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শেরে বাংলা হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরাসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা।

উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান ও বাংলা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD