রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আ.লীগের সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা : নাছিম

আ.লীগের সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা : নাছিম

Sharing is caring!

অনলাইন ডেক্স:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে গিয়েছে, এগিয়ে যাবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হবে ইনশাল্লাহ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচনী অফিসে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে আমরা ঢাকা-৮ আসনের মানুষের ঘরে ঘরে যাবো, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবো, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য ভোট চাইবো। এই এলাকার মানুষ যেন সব নাগরিক সুবিধা ঠিকমতো পায়, স্মার্ট এলাকা হয় তার জন্য আমরা কাজ করবো। ঢাকা-৮ আসনকে আমরা স্মার্ট ঢাকার মডেল হিসেবে গড়ে তুলবো।

এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD