রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু

বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ঃ

দাখিলের শেষ দিন কয়েক হাজার জনগন সাথে নিয়ে বরিশাল-৬ সংসদীয় আসনে বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু উপজেলা রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল এর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম হাওলাদার, ১ নং চরামদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন খোকন, ২ নং চরাদি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, ৪ নং দুধল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জল , ৫ নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. কাদের হাওলাদার ও সাবেক জেলা পরিষদ সদস্য নেয়ামত আব্দুল্লাহ পলাশ প্রমুখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে প্রার্থী হবার পূর্বে তিনি বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও টানা তৃতীয় বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবং ২০২২ সালে বরিশাল বিভাগের উপজেলা পর্যায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি এমপি প্রার্থী হওয়ায় ওই চেয়ারম্যান পদের পদত্যাগ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর আবেদন জমা দেন। মঙ্গলবার তা গৃহীত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD