রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল-৫ আসন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

বরিশাল-৫ আসন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল-৫ আসন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘোষণা আসতে পারে বুধবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন   বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দলের মনোনয়নবঞ্চিত সাদিক এ নিয়ে রোববার তাঁর অনুসারীদের নিয়ে দফায় দফায় সভা করছেন।

সর্বশেষ সোমবার রাত পৌনে ৯টায় সভা শেষে সিদ্ধান্ত হয়– সাদিক স্বতন্ত্র প্রার্থী হবেন। এর পর থেকে সাদিক অনুসারী নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিচ্ছেন– ‘খেলা হবে’। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, নেতাকর্মীদের দাবির মুখে সাদিক আবদুল্লাহ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বুধবার। একই কথা জানিয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘সাদিক আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা নিশ্চিত। বুধবার সকালে সদর রোড দলীয় কার্যালয় চত্বরে বিএনপির হরতালবিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ আহ্বান করা হয়েছে। সেখানে সাদিক আবদুল্লাহ তাঁর নির্বাচন করার ঘোষণা দেবেন। সভায় অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে কাল নগরীতে বড় শোডাউন করতে পারেন সাদিক। মহানগর ও সদর উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সেখানে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাদিক আবদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে। তিনি ২০১৮ সালে সিটি মেয়র নির্বাচিত হন। এরপরে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিরোধ ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সাদিক ছিলেন আলোচিত-সমালোচিত। গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে দলের মনোনয়নে মেয়র নির্বাচিত হন সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ। পারিবারিক বিরোধের জেরে বর্তমানে চাচা-ভাতিজার মুখ দেখাদেখি বন্ধ। আসন্ন নির্বাচনে মেয়র খায়ের প্রকাশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD