রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হিজলায় ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

হিজলায় ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে ওসি জুবায়ের আহম্মেদ জানিয়েছেন।

আহতরা হলেন- উপজেলার বরজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক আসিফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জুবায়ের জানান, হিজলা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হিজলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর মীর জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছত্রছায়ায় ভাগ্নে কাজল রাঢ়ী সন্ত্রাসী কর্মকাণ্ড করেন। সন্ত্রাসী কাজল কিছুদিন আগে দলীয় কার্যালয়ে ঢুকে তাকেও কুপিয়ে জখম করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD