রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনা-১ আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ

বরগুনা-১ আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ

Sharing is caring!

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ শুরু হয়েছে। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বুধবার এ নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়।

জানাগেছে, গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ওই দিনই নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল ধরনের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারনের নির্দেশ দেন। কিন্তু বরগুনা- ১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনী এলাকার স্বাম্ভব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করেনি। ওই নোটিশে উল্লেখ আছে, নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী ( পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেইট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোক সজ্জা) স্বাম্ভব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে। কিন্তু স্বাম্ভব্য প্রার্থী সাংসদ অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাড. কামরুল আহসান মহারাজ, খলিলুর রহমান, এসএম মশিউর রহমান শিহাব নোটিশ জাড়ির ছয় দিন পেরিয়ে গেলেও তা অপসারণ করেনি।

গত বরিবার বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণের নোটিশ দিয়েছেন। কিন্তু স্বাম্ভব্য প্রার্থীরা তার নোটিশও উপেক্ষা করছেন। স্বাম্ভব্য প্রার্থীরা প্রচারনা সামগ্রী অপসারণ না করায় বুধবার আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বিদ্যমান নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করা শুরু হয়েছে।

বুধবার আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা দেছে, গাছ ও বিদ্যুতের খুটির সঙ্গে লটকানো স্বাম্ভব্য প্রার্থীদের ব্যানার ও ফেষ্টুন অপসারণ করছে। বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, নির্বাচন কমিশনের দেয়া নোটিশের নির্দেশ মোতাবেক স্বাম্ভব্য প্রার্থীদের বিদ্যমান নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD