রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অবসরপ্রাপ্ত সচিব ড. মিহির কান্তি মজুমদারের মনোনয়ন ফরম সংগ্রহ

অবসরপ্রাপ্ত সচিব ড. মিহির কান্তি মজুমদারের মনোনয়ন ফরম সংগ্রহ

Sharing is caring!

বরগুনা -১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মিহির কান্তি মজুমদার। আমতলী-তালতলীর গণ মানুষের ভালোবাসা টানে তার এ মনোনয়ন ফরম সংগ্রহ করা। জানাগেছে, পিরোজপুর জেলার সদর উপজেলার জুজখোলা গ্রামের শ্রীকান্ত মজুমদারের ছেলে মিহির কান্তি মজুমদার ১৯৮১ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকুরী পান।

১৯৮৬ সালের নভেম্বর মাসে আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের শুরু থেকে তিনি উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দিলেন। দুই বছর তিনি সৎ, ন্যায় নিষ্ঠা ও দক্ষতার সহিদ দায়িত্ব পালন করেছেন। এতে তিনি গণমানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নেন। দলমত নির্বিশেষে সকল মানুষের আস্থাভাজন ছিলেন তিনি। সুচারুভাবে দুই বছর দায়িত্ব পালন শেষে ১৯৮৮ সালে ৩ নভেম্বর তিনি বদলীজনিত কারণে আমতলী ত্যাগ করেন। ওই সময় ৩৩ টি প্রতিষ্ঠান তাকে সংবর্ধনা দেন। বিদায় কালে তাকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে অশ্রু সিক্ত নয়নে হাজারো মানুষ বিদায় জানায়।

ওই সময় থেকেই তার সঙ্গে আমতলী-তালতলী মানুষের সঙ্গে গভীর মিতালী। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিদায় নিয়ে তিনি খ্যান্ত হয়নি। ভালোবাসার টানে ২০১৫ সালে তালতলীর কবিরাজপাড়া গ্রামে ড.এমকে মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গড়ে তোলেন ট্যাংরাগিরি ইকোপার্ক ও স্টাউট সেন্টার। সচিব হিসেবে সরকারের গুরুত্বপুর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।

অবসর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান নিযুক্ত করেন। ওইখানেও তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমতলী-তালতলীর গণ মানুষের ভালোবাসার টানেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উল্লেখ্য বরগুনা-(আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে মনোনয়ন পেতে ২২ জন আওয়ামী লীগ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে সরকারের অবসরপ্রাপ্ত গুরুত্বপুর্ণ আমলা হিসেবে তিনি অন্যতম।

ড. মিহির কান্তি মজুমদার বলেন, আমতলী-তালতলী-বরগুনার গণ মানুষ প্রতি আমার গভীর সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের টানেই তারা আমার জন্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন, সেই সিদ্ধান্ত মেনেই গুরু দায়িত্ব পালন কবরো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD