রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শহীদ নুর হোসেন দিবসে শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা নিবেদন

শহীদ নুর হোসেন দিবসে শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

অনলাইন ডেক্স:  শহীদ নুর হোসেন দিবসে বরিশালের শহীদ মিনারে সমাবেশ করে ও নুর হোসেন স্মরণে আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন করে বাম গণতান্ত্রিক জোট ।

শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী শাহ আজিজ খোকন। বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী। বক্তারা বলেন , স্বৈরাচারবিরোধী আন্দোলনের অমর শহীদ নুর হোসেন।

স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক” ১৯৮৭ সালের ১০ নভেম্বর জনগনের প্রাণের এই স্লোগানকে বুকে পিঠে লিখে মিছিলে আসায় শাসকের বুলেট তাকে ঝাঁঝরা করে দেয়। নুর হোসেন শহীদ হয়েছেন, কিন্তু তার আকাঙ্ক্ষিত গণতন্ত্র আজও আসেনি। আজকের দিনে গণতন্ত্র ও শোষণমুক্তির আন্দোলনে নুর হোসেনের চেতনা আমাদের অনুপ্রেরণা।

সমাবেশ শেষে বাম জোটের নেতৃবন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD