রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নাশকতার মামলায় সাবেক এমপিসহ চারজনের জামিন

বরিশালে নাশকতার মামলায় সাবেক এমপিসহ চারজনের জামিন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ চারজনকে জামিন দিয়েছে সিনিয়র জেলা জজ।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের সিনিয়র ও জেলা দায়রা জজ কেএম রাসেদুজ্জামান রাজা’র আদালতে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়াদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন।

আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শুনানী শেষে শিরিন ও বাবুলসহ চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেন। অপর দুইজন হলেন বরিশাল আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর ভাই কাজী ফিরোজ আলম ও সাকলাইন মোস্তাক।

আদালতে রাজনৈতিক মামলার আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদ হোসেন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, হুমাউন কবীর মাসুদসহ অন্যান্যরা। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু। উল্লেখ্য, অবরোধের পক্ষে মিছিল করার প্রস্তুতিকালে গত ১ নভেম্বর সকালে পুলিশ নগরীর সিএন্ডবি সড়ক থেকে ওই চারজনকে গ্রেপ্তার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD