বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক ও বালিকা অনূর্ধ্ব -১৭) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম মাঠে বরিশাল বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন,খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন খেলাধুলা মনের আনন্দ ও শরীর গঠনের জন্য সহায়ক। বর্তমান সময়ে ছেলে মেয়েরা স্মার্ট ফোনের মধ্যে নিমজ্জিত থাকত সেখান থেকে তাদেরকে বের করে আনার এটি একটি উত্তম পদ্ধতি।

এখান থেকে যারা চ্যাম্মিয়ন হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। আমার বিশ্বাস জাতীয় পর্যায়ে খেলার মাধ্যমে আমরা কোন না কোন পুরস্কার নিয়ে আসতে পারবো। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন করেন।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)অতিরিক্ত ডিআইজি মোঃ শহিদুল্লাহ পিপিএম, বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ সোহেল মারুফ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম শুভ,পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার শাফাতুল ইসলাম,পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ফুটবল দলের অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD