সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মো. জলিল হাওলাদার (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহত জলিল হাওলাদার জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বয়রাতলা এলাকার মৃত ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

নিহতের ছেলে সাকিব হোসেন জানান, বাবা ওই দিন ভোরে ভাড়ায় মাছ আনতে বাগেরহাট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকালে ৮টার দিকে তার মৃত্যুর খবর পাই। তিনি আরও জানান, বাবা স্থানীয় বিভিন্ন মাছ ব্যবসায়ীর মাছ আনা-নেওয়ার জন্য ভাড়ায় যেতেন।

থানা পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মঠবাড়িয়া থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন জলিল হাওলাদার। এ সময় ওই সড়কের ইকরি ইউনিয়নে রাস্তার ওপর রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD