বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে প্রতিমা বিসর্জন

বরিশালে প্রতিমা বিসর্জন

Sharing is caring!

ক্রাইনসিন ডেক্স:

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর পূজাসহ সকল আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাত ৯ টা থেকে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়। বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে রওনা হন আয়োজকরা। এসময় গান আর নাচের মধ্য দিয়ে দেবি দূর্গাকে বিদায় দেন ভক্তরা। শুরুতেই বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলকার ঘোষবাড়ি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। পরে একে একে নগরীর বিভিন্ন মণ্ডপের প্রায় ২০-২৫ টি প্রতিমা কীর্তনখোলা নদীতে বিসর্জন দেয়া হয়। এছাড়াও বরিশাল মহানগরীর বিভিন্ন মণ্ডপে নিজ নিজ এলাকার পুকুরেও প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। বরিশাল পূজা উদযাপন কমিটি জানিয়েছে, এবছর বরিশাল মহানগরীতে ৪৭ টি ও মেট্রোপলিটন এলাকায় ৮৭ টি পূজা মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনকে কেন্দ্র করে বরিশালের চরকাউয়া খেয়াঘাট এলাকায় পুলিশ, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বরিশাল সিটি কপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেলক্ষে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ অনান্য আইনশৃংখলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD