বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
মাঠের লড়াইয়ে একবিন্দুও ছাড় দেবো না: মাশরাফি

মাঠের লড়াইয়ে একবিন্দুও ছাড় দেবো না: মাশরাফি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা করেছে দুর্দান্ত। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে সবকিছু যেন এলোমেলো না হয়ে যায় সেই দিকেই বেশি নজর টাইগারদের। স্বাগতিক দল বলেই মাশরাফির বাড়তি সতর্কতা।

শুক্রবার (৭ জুন) ম্যাচ আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলে তাতে ওদের সঙ্গে আত্মরক্ষাই সেরা আক্রমণ হবে। তারা যে কোনো অবস্থায় আক্রমণাত্মক মানসিকতায় থাকে। তাদের লক্ষ্যই থাকে ৩৫০ থেকে ৪০০ রানের কাছাকাছি যাওয়া। যাতে করে প্রতিপক্ষের কোনো সুযোগ না থাকে। আমরা অনেক সময় আলোচনা করেছি ইংল্যান্ড সব সময় আক্রমণাত্মক থাকে। তাই তাদের ক্ষেত্রে আত্মরক্ষাও আক্রমণ।’

মাশরাফির কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাদেরকেই ফেভারিট মনে করেন টাইগার অধিনায়ক।

তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে ম্যাচ জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই। সেমিফাইনালে যেতে হলে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচটা জিতলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তবে আমরা প্রথম তিনটা ম্যাচে খেলছি তাদের সঙ্গেই, যাদের এই কন্ডিশনে সবচাইতে মানায়। সবাই ভাবছে ইংল্যান্ড ফেভারিট। তার মানে এই না যে আমরা নিজেদের ছোট ভাববো। সবকিছু ঠিকঠাক মতো করলে আমরাও এ ম্যাচ জিততে পারি।’

‘অবশ্যই আমরা শনিবারের (৮ জুলাই) ম্যাচে সেরা দলের বিপক্ষে মাঠে নামছি। তবে আমরা এমন ভাবছি না তাদের আমরা হারাতে পারবো না। মাঠের লড়াইয়ে একবিন্দুও ছাড় দেবো না’—যোগ করেন অধিনায়ক মাশরাফি।

শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD