সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: চার দিনে ৭৭ জেলের কারাদণ্ড

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: চার দিনে ৭৭ জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৭৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৪৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৫৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। গেলো চারদিনে বরিশাল বিভাগে ৬৬ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৮০৬ বার বি‌ভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৭ বার বি‌ভিন্ন আড়ত ও ৮৭১ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর এ সময়ে অভিযানে ৯০৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গোটা অভিযানে এখন পর্যন্ত ৮৫টি মামলায় ৭৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপা‌শি ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬ শত টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD