সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মিশরে জঙ্গি হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

মিশরে জঙ্গি হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে জঙ্গি হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

জানা যায়, বুধবার সকালে সিনাই উপদ্বীপের এল আরিস শহরে ঈদের নামাজ আদায় করাছিলেন সেখানকার মুসলমানরা। সে সময়ই এ হামলা চালানো হয়। এতে ১০ পুলিশ সদস্য নিহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা বাহিনী জানায়, জঙ্গিরা মূলত নিজেদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই এ হামলা চালিয়েছে। তবে হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর একটি যুদ্ধবিমান তাদের ওপর পাল্টা হামলা করে। সে সময় জঙ্গিদেরও পাঁচ সদস্য নিহত হয়।

মিশরে সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী ও দেশটিতে যাওয়া পর্যটকদের লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে বিভিন্ন গোষ্ঠীর জঙ্গিরা। ২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মর্সিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীর হামলার পরিমান বিপুলভাবে বেড়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD