সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ডেঙ্গুর পর উপকূলীয় জেলা ভোলায় বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া। এতে বেশি আক্রান্ত শিশুরা।

গত এক মাসে চিকিৎসা নিয়েছেন এক হাজারের অধিক রোগী। যাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ করেই নিউমোনিয়ার প্রকোপ বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। স্থান সংকুলার না হওয়ায় এক শয্যায় গড়ে চিকিৎসা নিচ্ছেন ২/৩ জন রোগী। যাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, ডেঙ্গুর প্রকোপ স্বাভাবিক হলেও বেড়েছে নিউমোনিয়া। টানা বৃষ্টিপাতের পর গরমের প্রকোপ বাড়ায় উপকূলীয় জেলায় ভোলার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগী। হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ। সবচেয়ে বেশি চাপ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৫ জন। ৬৫ বেডের বিপরীতে রোগীর চাপ বেশি থাকায় শয্যা সংকট দেখা দিয়েছে।

শয্যার অভাবে বাধ্য হয়েই খাদাগাদি করেই চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। এতে ভোগান্তি বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।

রোগীর অভিভাবক কুলসুম ও মরিয়ম বেগম বলেন, তিনদিন ধরে শিশুকে নিয়ে হাসপাতালে আছি। এখন ঘরে ঘরে জ্বর বলা যায়, আমরা শিশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এ সময়টায় রোগীর চাপ একটু বেশি, অভিভাবকদের আরও বেশি সচেতন এবং যত্নবান হতে হবে।

আবহাওয়া স্বাভাবিক হলে রোগীর চাপ কমবে বলে মনে করছেন সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান। তিনি বলেন, হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেশি হলেও আমাদের ওষুধ পর্যাপ্ত রয়েছর। আমরা সাধ্যমতো রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২২৪ জনে। এক মাসে মোট আক্রান্ত ১০৪৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD