রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

Sharing is caring!

স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়েছে।

মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেলা ১২ টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সকাল থেকে বরিশাল মহানগর সহ বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এসময় তাদের সাথেছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির আলম চৌধুরী।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি সহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভা শেষে নগরীতে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিটি পূর্ব আলোচনা সভায় স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দরা বলেন, এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন আরো বেগবান হবে। খালেদা জিয়াসহ কারাবরনকারী নেতাকর্মীদের মুক্তি ও নির্দোলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীরা মাঠে থাকবে। আন্দোলনের ডাক আসলে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে আন্দোলন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD