রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির পদযাত্রা

বরিশালে বিএনপির পদযাত্রা

Sharing is caring!

অনলাইন ডেক্স: খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরিশাল নগরীতে পৃথক পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) সকালে বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সদর রোড অভিমুখে পদযাত্রা করে দক্ষিণ জেলা বিএনপি।

এদিকে বেলা ১১টার দিকে মহানগর ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা সদর রোড থেকে পদযাত্রা বের করে, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদমারী এলাকায় গিয়ে শেষ হয়।

মহানগর ও উত্তর জেলা বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মুলাদী বিএনপির সাবেক সভাপতি আ. ছত্তার খান প্রমুখ।

অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য এবায়দুল হক চান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত প্রমুখ।

পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলাসহ নগরীর নেতাকর্মীরা দুটি পদযাত্রায় যোগ দেন।

এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

পদযাত্রাকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD