রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনায় বিএনপির পদযাত্রায় লাঠিচার্জের অভিযোগ

বরগুনায় বিএনপির পদযাত্রায় লাঠিচার্জের অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দায়িত্বশীল নেতাকর্মীরা।

শনিবার (১৯ আগস্ট) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

দায়িত্বশীল নেতাকর্মীরা জানান, বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে পদযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বরে পৌঁছলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে প্রেসক্লাব চত্বরে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীদের ওপরে বেধড়ক লাঠিচার্জ করেন তারা। এতে আমাদের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা কোনো লাঠিচার্জ করিনি। তাদের নিজেদের ধাক্কাধাক্কিতে হয়ত কেউ আহত হতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD