সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

বাজেট উত্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বাজেট পরিচালন ও আর্থিক নিয়ম-আচার পরিপালন ২০২৩-২৪ বিষয়ের ওপর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি বাজেট বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়া ও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কৃচ্ছ্রসাধনসহ অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশাবলী মেনে চলতে বিশ্ববিদ্যালয়ের সকলের আহ্বান জানান।

আলোচনায় ববি ট্রেজারার বাজেটের নানা দিক তুলে ধরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাসহ অর্থ ও হিসাব শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD