রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এ্যাড মুরতজা আবেদীনের সভাপতিত্বে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

এ্যাড মুরতজা আবেদীনের সভাপতিত্বে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীনের সভাপতিত্বে ১৪ ই জুলাই বিকাল ৫ টায় কাউনিয়া ১ম গলিতে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু , জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম মোস্তফা , জাতীয় পার্টি জেলার যুগ্ম আহবায়ক আব্দুল খালেক হাওলাদার , শেখ মোঃ আনোয়ার হোসেন । জাতীয় ওলামা পার্টির বরিশাল জেলা সভাপতি এনায়েত হোসেন তালুকদার , জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগরের সভাপতি আব্দুস সোবহান , ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ লাল মিয়া , ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ শাহ আলম , জাতীয় যুব সংহতি বরিশাল মহানগরের সদস্য সচিব মোঃ মনির মিরা , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মোঃ মানিক , জাতীয় ছাত্রসমাজ বরিশাল জেলার যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম নয়ন , তাছিন আহম্মেদ আবির , মোঃ আরিফ হোসেন , জাতীয় পার্টি জেলা শাখার নেতা মেহেদী হাসান মিরাজ , শ্রমিক নেতা বাবুল হোসেন , আউয়ুব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আলোচনা সভায় পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এম পির হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় । সভা শেষে পল্লীবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD