রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সড়কে নির্দেশনামূলক সাইনবোর্ড ও থ্রিডি জেব্রা ক্রসিং

বরিশালে সড়কে নির্দেশনামূলক সাইনবোর্ড ও থ্রিডি জেব্রা ক্রসিং

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের বিভিন্ন সড়কের পাশে প্রথমবারের মতো দিক নির্দেশনামূলক সাইনবোর্ড বসানো ও থ্রিডি জেব্রা ক্রসিং দেয়া হয়েছে।

চারুকলা শিল্পীদের সহযোগীতায় শুক্রবার (২৫ মে) রাতে নগরের জিলা স্কুল মোড়ের রাজা রায় বাহাদুর সড়কে থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়া হবে।  যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম।

এ বিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরের রাস্তায় এই জেব্রা ক্রসিং দেয়ায় দুর থেকে গাড়ী চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিং গুলো দূর থেকে উচু মনে হবে। এর কারনে গাড়ী চালকেরা ওই স্থানে তাদের গাড়ীর গতি কমিয়ে দিবে। এতে করে স্কুল,কলেজগামী শিক্ষার্থী ও পথচারী সহজেই চলাচল করতে পারবে এবং দূর্ঘটনা থেকে রক্ষা পাবে। 

এদিকে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমবারের মতো দিক নির্দেশনামূলক সাইনবোর্ড বসানোর কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। যারমাধ্যমে শহরে নতুন মানুষ প্রবেশ করতে গেলে বুঝতে পারবেন কোন সড়ক দিয়ে কোথায় যেতে হবে।

আর এরফলে মূল শহরে যানবাহনের চাপ কমার পাশাপাশি নির্দিষ্ট গন্তব্যে যেতে কাউকে অযথা ঘোরঘুরি করার প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেছেন মেয়র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD