সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে কলেজ শিক্ষিকাকে লাঞ্চিত ও নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

বরিশালে কলেজ শিক্ষিকাকে লাঞ্চিত ও নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

Sharing is caring!

 বরিশাল নগরীর ফিসারী রোডের গার্হস্থ অর্থনীতি কলেজের শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের প্রভাষক মর্জিনা আক্তারকে কলেজ ক্যাম্পাসে বসে শারিরীক ভাবে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখা। বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মো. হাসনাইন চৌধুরী নামে এত ব্যাক্তি ওই নারী প্রভাষককে শারিরীক ভাবে নির্যাতন করে। তারা বলেন গত ২ ফেব্রুয়ারি ওই কলেজের প্রভাষক মর্জিনা আক্তার এর সাথে নিশাত আফরিন টুম্পার পারিবারিক ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে কয়েকদিন যাবৎ কথা কাটাকাটি হয়। এ বিষয় বরিশাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ কর্তৃপক্ষ জানতে পারলে গত ১ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ নিশাত আফরিন টুম্পাকে শোকজ পত্র দেয়। নিশাত আফরিন টুম্পা গত ২ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে কলেজের শিক্ষক কক্ষের মধ্যে এসে মর্জিনা আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তার স্বামী মো. হাসনাইন চৌধুরীকে মোবাইল ফোনের মাধ্যমে কলেজের মধ্যে ডেকে আনেন। পরে দুপুর দেড় টার দিকে কলেজ ক্যাম্পাসের শিক্ষক কক্ষের মধ্যে মো. হাসনাইন চৌধুরী বাদী মর্জিনা আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী চড় থাপ্পর মারে এবং তাকে ধাক্কা দিয়া মেজেতে ফেলে দেয়। তাহার শরীরে হাত দিয়ে শ্লীলতাহানী করে। মানববন্ধনে বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীকে আইনের আওতায় এনে গ্রেফতার করা, এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান । প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক পুষ্প চক্রবর্তী, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাকদ অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বাকশিসের বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিবলু, এ্যাড. হিরন কুমার দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী মানববন্ধন সঞ্চালনা করেন, মহিলা পরিষদের সহ সম্পাদক প্রমিতা সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD