রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনায় পুলিশে বাধা বিএনপির বিক্ষোভ মিছিলে

বরগুনায় পুলিশে বাধা বিএনপির বিক্ষোভ মিছিলে

Sharing is caring!

অনলাইন ডেক্স: দলীয় সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা বিএনপি। তবে পুলিশ বাধা দেওয়ায় মিছিল নিয়ে বেশি দূর যেতে পারেননি নেতাকর্মীরা।

সোমবার ( ১৬ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা পৌরসভার সামনে জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বরগুনা পৌরসভার সামনের সড়কে আসার আগেই পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি নিয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপি ও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম বলেন, বরগুনা জেলার ছয়টি উপজেলায় পুলিশের বাধা অতিক্রম করে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD