রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

বরিশালে ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগর থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, শুক্রবার রাত ১টার দিকে নগরীর কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামি ইমরান। মামলার আসামি হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছে।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, তিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তাই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান। তাকে শুক্রবার রাতে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD