রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত করায় বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সদর রোডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদ দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে আনন্দ মিছিলটি সদর রোড ও হেমায়েত উদ্দিন রোড প্রদক্ষিণ করে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি।

এ সময় মহানগর ছাত্রদল সহ-সভাপতি লিমন সাহা কানু, সজিব কাজী, আবুল হাসানাত, নয়ন চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD