রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
তিউনিসিয়ায় উদ্ধার ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

তিউনিসিয়ায় উদ্ধার ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার তিউনিসিয়া থেকে ঢাকায় ফিরেছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিউনিসিয়া থেকে ১৫ বাংলাদেশি মঙ্গলবার (২১ মে) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। 

পরবর্তীতে তিউনিসিয়ার কোস্ট গার্ড ১৫ জন বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের তিউনিসিয়ার জারজিস শহরে চিকিৎসাসেবা দেওয়া হয়। 

নৌকাডুবির ঘটনায় প্রায় ৪০ বাংলাদেশি নিখোঁজ হন। এদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD