রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনাজপুরের খানসামায় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই রশিতে ঝুলছিল এ দম্পতির মরদেহ।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়া ওরফে আজরাইল পাড়ায় একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টিকে প্রাথমিবভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।

নিহতরা হলেন- একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল (৩৫) এবং একই ইউনিয়নের আফাজ মেম্বার পাড়ার বাসিন্দা সমশের আলীর মেয়ে সামছুন নাহার (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল প্রস্তুত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। স্বামী-স্ত্রীর ঝগড়াবিবাদ লেগে থাকতো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয় মাসের কন্যা সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন রবিউল-সামছুন নাহার দম্পতি। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যান তারা। পরদিন সকালে ওই সন্তানের দীর্ঘক্ষণ কান্না শুনতে পান স্থানীয়রা। পরে ঘরে এসে তাদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD