বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কৃষকের ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

কৃষকের ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : কৃষকের ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২০ মে) বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে  খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও প্রান্তজন। মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ বিষয়ক সংগঠন বেলার বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন, প্রান্তজন’র নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদ প্রমুখ ।  এসময় বক্তার বলেন, এ বছরের বোরো মৌসুমে উৎপাদিত ধান নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বোরো মণপ্রতি এখন কৃষকদের ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে । যদি ধানের মণ ৮০০ টাকাও হতো তাহলে কৃষকেরা বাঁচতো।  বক্তারা বলেন, গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের তীব্র সংকট। ফলে শ্রমিকের মজুরী বেড়ে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কৃষকদের ধান উৎপাদন খরচ বেড়ে গেছে। মাঠে কাজ করার জন্য কৃষি শ্রমিক জোগাড় করতে ভীষণ কষ্ট হয় কৃষকদের।  আর যদিও পাওয়া যায়, তাহলে একজন কৃষি শ্রমিকের মজুরি দৈনিক অন্তত ৭০০ টাকা। এই টাকার অতিরিক্ত একজন কৃষি শ্রমিককে দুপুরে খাবারও দিতে হয়। এই হিসেব করলে দেখা যায়, বর্তমানে একজন কৃষি শ্রমিকের দৈনিক মজুরী এক মণ ধানের চেয়েও বেশি। অথচ বাজারে ধান বিক্রি করে সে দাম মিলছে না কৃষকদের। বক্তারা আরো বলেন, ”যে হারে বজ্রপাত হচ্ছে তার মধ্যে কৃষকরা জীবন বাজি রেখে চাষবাদ করে তার কি মূল্য পাচ্ছে ? তাই আসুন আমরা কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত করে কৃষি কাজে তাদেরকে উৎসাহিত করি।” বক্তারা বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে হবে। আগাম ধানের মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। এই মূহুর্তে চাল আমদানি বন্ধ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD