রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যুবলীগের সহ-সভাপতির ছেলের বাইকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু

যুবলীগের সহ-সভাপতির ছেলের বাইকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতির ছেলের মোটরসাইকেলের ধাক্কায় আহত বরগুনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিসুজ্জামান তুহিন মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা গণপূর্ত কার্যালয় থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। মোটরসাইকেলটি তখন চালাচ্ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুর বড় ছেলে সৌহার্দ্য। ওই সময় সৌহার্দ্যও আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেপরোয়াভাবে যারা মোটরসাইকেল চালায়, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন কার্যক্রম কঠোরভাবে পরিচালিত হচ্ছে। তারপরও জেলা প্রশাসকের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD