শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাকেরগ‌ঞ্জে ককটেল বিস্ফোরণ

বাকেরগ‌ঞ্জে ককটেল বিস্ফোরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে লাল টেপ মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো ককটেল বিস্ফারণের শব্দ ছিল।

ওসি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে ঘটনার পর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল ও যুবনেতা রায়হানকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। যদিও পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD