রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা

ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা

Sharing is caring!

অনলাইন ডেক্স: লক্ষ্মীপুর শহরে ছাত্রদলের ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত্য ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন- শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।

ছাত্রদলের আহত নেতাকর্মীরা হলেন- আশরাফ হোসেন, সাজ্জাদ হোসেন শুভ, সোহেল, রাসেল মাহমুদ, সাব্বির হোসেন, সুহাস হান্নান, নোবেল আহমেদ, শাওন হাওলাদার, শহীদুল ইসলাম, ইকরাম, মো. শাহীন ও ফারুক হোসেন। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী।

পুলিশের দাবি, ছাত্রদলের লোকজন মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় সংঘর্ষ হয়েছে।

অন্যদিকে ছাত্রদল নেতারা দাবি করেছেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের গায়ে হাত তোলে। এতে তাদের ৮-১০ জন কর্মী আহত হন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব দেন। চজবাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ব্রিজ পার হলেই পুলিশের বাধার মুখে পড়েন তারা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এ সময় তাদের ঘুষি-লাথিতে ৮-১০ জন নেতাকর্মী আহত হন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে বাজারে মিছিল নিয়ে বের হয়। এতে যানজট লেগে যায়। তাদের সরাতে গেলে মিছিলে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD