রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ওবায়দুল কাদেরের কাছে সেতু চাইলেন

ওবায়দুল কাদেরের কাছে সেতু চাইলেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে নির্ধারিত সময়ে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ও নির্বাচন দিয়ে নিজের বক্তব্য শেষ করেন।

পরে তার কাছে এগিয়ে যান এক সাংবাদিক। কিছু সময় মন্ত্রীর সঙ্গে কথা বলে ফেরেন তিনি।

স্থানীয় ওই সাংবাদিক সরকারের নীতি নির্ধারকের অন্যতম ব্যক্তির সঙ্গে কী কথা বলেছেন, সেটি জানতে আগ্রহী হয়ে ওঠেন অন্যান্য সাংবাদিকরা। পরে জানা যায়, মন্ত্রীর কাছে পায়রা-বিষখালী সেতুর দাবি করেছেন তিনি।

বরগুনার স্থানীয় ওই সাংবাদিকের নাম রুদ্র রুহান। সম্মেলনের পর তার সঙ্গে কথা বলেন অন্যান্য সাংবাদিকরা। রুহান বলেন, পেশার বাইরে আমি এ জেলার বাসিন্দা। বর্তমান সরকার দেশব্যাপী বেশ কিছু সড়ক মহাসড়ক ও সেতু নির্মাণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন। কিন্তু বরগুনাবাসীর প্রাণের দাবি বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু। বারবার আশ্বাসের ও সমীক্ষা জরিপ শেষ হলেও সেতু নির্মাণ হয়নি।

তিনি বলেন, সম্মেলনে মন্ত্রীকে কাছে পেয়ে আমি তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেই। পরে সেতুগুলোর ব্যাপারে আমি তার দৃষ্টি আকর্ষণ করি।

কথা শুনে ওবায়দুল কাদের কি বলেছেন জানতে চাওয়া হয় রুদ্রের কাছে। তিনি বলেন, মন্ত্রী আমাকের আশ্বস্ত করেছেন পরবর্তী মেয়াদে ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিষখালী ও পায়রা নদীতে সেতু দুটি নির্মাণ করা হবে।

বুধবার সার্কিট হাউস ময়দানে ত্রি-বার্ষিক সম্মেলনের পর অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনা জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর কবীরকে। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন গোলাম সরওয়ার টুকু। আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হলো। পরবর্তীতে এ তিন সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD