রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আ. লীগের সম্মেলনে সংঘর্ষ ঠেকাতে ৩০০ পুলিশ

আ. লীগের সম্মেলনে সংঘর্ষ ঠেকাতে ৩০০ পুলিশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বরগুনা সার্কিট হাউস ময়দানে সকাল ১১ টা ২০ মিনিটে শুরু হয়েছে এ সম্মেলন।

এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এড়াতে মাঠে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা পুলিশের তিন শতাধিক সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের পদে রয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর। দীর্ঘদিন ধরে তারা সভাপতি ও সম্পাদকের দায়িত্বে থাকায় নিস্তেজ হয়ে পড়েছে এক সময়ের মাঠ কাঁপানো সাবেক ছাত্র নেতারা। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে জেলা পুলিশ ধারনা করছে দেশের অন্যান্য জেলার ত্রিবার্ষিক সম্মেলনের মতো বরগুনার সম্মেলনে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। তাই সংঘর্ষ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছেন।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলহাজ্ব হুমায়ন কবীর বলেন, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নিয়ে সম্মেলন শুরু করেছি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য তারা কঠোর অবস্থানে থাকবেন। সম্মেলন স্থলে পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা ফায়ারিং করতেও প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD