রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল

আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্পাদক পদে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও সভাপতি পদে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকসহ আগের কমিটি বহাল রাখা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর মধ্যেও সাবেক কমিটির সভাপতি ও সম্পাদকের পথ বহাল রেখে যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম সরোয়ার টুকুর নাম রেখে কমিটি ঘোষণা করেন।

জানা গেছে, সার্কিট হাউস ময়দানে সকাল ১১টা ২০ মিনিটে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসনগ্রহণ করেন। এরপর কোরআন তেলায়াত, গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্মেলন সফল করতে বরগুনার পাঁচটি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি সম্পাদকের নাম বহাল রেখে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুকে নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে তিন সদস্যের নাম তিন জনের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ।

বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর। ওই সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD