রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরগুনা জেলা আ. লীগের সম্মেলন

Sharing is caring!

অনলাইন ডেক্স: দীর্ঘ ৮ বছর পর আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষে সংগঠনের নেতাকমীর্দের মধ্যে চলছে সাজ সাজ রব ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

কমী-সমর্থকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০ টায় বরগুনা সার্কিট ময়দানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর। ওই সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD