রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০০১ সালের অশান্ত পরিবেশ দেখতে চায় না মানুষ

২০০১ সালের অশান্ত পরিবেশ দেখতে চায় না মানুষ

Sharing is caring!

অনলাইন ডেক্স: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সব রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলা করতে হবে। এ এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না।

তিনি বলেন, তারা দেখতে চায় না নির্বাচন পররর্তী হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা। এলাকার উন্নয়ন, যা দরকার সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ হল রুমে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, সুসম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেওয়া জামায়াত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচনকালীন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামায়াত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোডম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD