বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
ভোলা-বরিশাল রুটে স্পিডবোট-বাস চলাচল শুরু

ভোলা-বরিশাল রুটে স্পিডবোট-বাস চলাচল শুরু

Sharing is caring!

অনলাইন ডেক্স :ভোলা: টানা তিনদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট এবং দুইদিন পর বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়।

এতে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ফিরে স্বস্তি এসেছে।

ভেদুরিয়া ঘাটে দেখা গেছে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড়। ঘাট থেকে স্পিডবোট ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশে। অন্যদিকে ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ভোলার সঙ্গে বাইরের জেলাগুলোর যোগাযোগ চালু হয়েছে।

স্পিডবোট মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।

অন্যদিকে বাস সমিতির সাধারণ সম্পাদক আবু কামাল আজাদ বলেন, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেল ৩টার কিছুক্ষণ পর থেকে বাস চলছে। তবে লঞ্চ চলাচল এখনও শুরু হয়নি। বিকেল ৫টার পর থেকে লঞ্চ চলাচলও শুরু হব বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়া বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD