রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ট্রলারে করে বরগুনা বিএনপির নেতাকর্মীরা বরিশালের পথে

ট্রলারে করে বরগুনা বিএনপির নেতাকর্মীরা বরিশালের পথে

Sharing is caring!

অনলাইন ডেক্স: লঞ্চ ও বাস মালিক গ্রুপ বিভিন্ন দাবি আদায়ের জন্য ধর্মঘট পালন করায় বিএনপির বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ট্রলারে করে ছুটছেন জেলা-উপজেলার নেতাকর্মীরা।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে বরগুনা নৌ-বন্দর থেকে গত দুইদিনের মতো বেশ কিছু স্টিল কার্গো ও ট্রলারে বরিশালের পথে যাত্রা করতে দেখা গেছে নেতাকর্মীদের।

বিএন‌পি নেতারা জা‌নিয়েছেন, সর্বশেষ লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ তিন চাকার যানের পর খেয়া পারাপারও বন্ধ করা হয়েছে। এ কারণে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ও শুক্রবার সকালেই বরগুনা নদীবন্দর সংলগ্ন এলাকা থেকে গত দুই দিনে শতাধিক নৌ-যানে অন্তত ২০ হাজার নেতাকর্মী বিএনপির বিভাগীয় সম্মেলনে যোগ দিতে বরিশাল যাত্রা করেছেন। আগামীকাল শনিবার (০৫ নভেম্বর) বিভাগীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে।

সড়ক পথে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় নিরাপদে সমাবেশ স্থলে পৌঁছাতে এ পথ বেছে নিয়েছে বরগুনা জেলা বিএনপি। এ তথ‍্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা।

তিনি বলেন, শুক্রবার জেলার তালতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বামনা ও বেতাগী উপজেলার প্রায় সাত থেকে আট হাজার নেতাকর্মীরা ট্রলার ও বলগেটে বিষখালী নদী পথে রওনা হয়েছেন। তারা বরিশালে বেলস পার্কের সমাবেশস্থলে যোগদান করবেন।

বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, সরকার আমাদের সমাবেশে যোগদানে বাধা দিতে নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। আমরা সরকারের এ ফাঁদে পা না দিতে ঘর থেকে বাইরে রাত কাটানোর সিদ্ধান্ত নিই। তাদের এ কৌশল এড়াতে আমরা সুক্ষ কৌশলে নদী পথে এবং আগেভাগেই সড়ক পথে বরিশাল আসি। মহাসমাবেশে হাজার নেতাকর্মীরা যোগদান করছি। এখানে এসে আমরা আমাদের টাকায় খিচুড়ি রান্না করে খাচ্ছি।

অন্যদিকে, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাক দেয় বরগুনা বাস মালিক সমিতি। তাদের দাবি অটোরিকশা চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পাশাপশি পরিবহন ব্যবসায়ীদেরও ক্ষতি হয়। তাই তারা এ ধর্মঘট ডেকেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD