রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

Sharing is caring!

অনলাইন ডেক্স: চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মো. শিহাবউদ্দিন (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ থানা থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিহাবউদ্দিন উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। শিহাব বাংলাদেশ ছাত্র শিবিরের একজন কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ ঘটনায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসানউল্যাহ বলেন, বিল্লাল হোসেনের পুরো পরিবারই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার ও দেশবিরোধী তথ্য প্রচার করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অপরাধে শিহাবউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে শিহাবউদ্দিনকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD