রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মিছিলে হামলা

বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মিছিলে হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নবগঠিত বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দের জেরে মিছিলে হামলার অভিযোগ উঠেছে।

এ সময় নবগঠিত বরিশাল মহানগরের সাত নম্বর ওয়ার্ডের কমিটি বাতিলের দাবিতে মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পিটিয়ে কয়েকজনকে আহত করার অভিযোগও করেছেন মিছিলকারীরা।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে নগরের ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিএনপি নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত উপেক্ষা করে ৭ নম্বর ওয়ার্ডের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খান নাসির, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো. তারেক, আবুল কালামসহ নেতাকর্মীরা ভাটিখানা থেকে মিছিল বের করেন।

মিছিল শুরুর মুহুর্তেই সদ্য ঘোষিত ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষে ২০ থেকে ২৫ লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।

এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেয় এবং মিছিলে অংশগ্রহণকারীদের পিটিয়ে ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে যে যার মতো করে আশ্রয় নিয়ে রক্ষা পান।

সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ৬ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে মহানগর বিএনপি। কিন্তু ওই কমিটিকে প্রত্যাখ্যান করেন সাবেক পূর্ণাঙ্গ কমিটির নেতারা। কারণ নতুন কমিটির নেতারা দলের কার্যক্রমে কখনো সক্রিয় ছিলেন না। আর বিকেলে বিক্ষোভের আয়োজন করা হলে সেখানে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

এদিকে হামলার সঙ্গে আহ্বায়ক কমিটির কোনো সদস্য জড়িত ছিলেন না বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আমির খসরু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD