রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দিলেন

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দিলেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনায় তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জামাল মোল্লা ও উপজেলা শ্রমিক দল সাবেক সাধারণ সম্পাদক রফিক সর্দারের নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে জাতীয় শ্রমিক লীগ ও তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অফিস উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবিরের হাতে ফুল দিয়ে পর্যায়ক্রমে বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগ দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. হালিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম হাং, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, শ্রমিক লীগের সভাপতি মনির জোমাদ্দার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা জোমাদ্দার, ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা।

আওয়ামী লীগে যোগদানকারীরা বলেছেন- বুঝে শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন তারা। আগে ভুল পথে ছিলেন, এখন সঠিক পথে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও তার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কর্মী হতে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD