রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির শোক র‌্যালি

বরিশালে বিএনপির শোক র‌্যালি

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাম্প্রতিক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৫ নেতা নিহতের প্রতিবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শোক র‌্যালি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার ও কাঠপট্টি রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতাকর্মীরা হাতে প্লাস্টিকের পাইপ, লাঠি ও বাঁশের মাথায় লাগানো কালো পতাকা নিয়ে অংশ নেয়।

র‌্যালির আগে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন আলতাফ মাহামুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ।

এর আগে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়
চত্ত্বরে জড়ো হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD