বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বরিশাল এর আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোহন লাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, উপ পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), সুপারিনটেডেন্ড সাগরদী পিটিআই বরিশাল দীনা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি, ১০ টি উপজেলার টিম ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে পরে প্রধান অতিথি জেলা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা একি সময় আলাদা দুটি মাঠে প্রথম রাউন্ডের ৬ টি খেলা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখ ১ম সেমিফাইনাল, ২য় সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD