রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রাকিবুল হাসান রাসেল (৩২) নিহত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, ওইদিন দুপুর দেড়টার দিকে বরিশাল নগরের চাঁদমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

নিহত রাকিবুল বরিশাল নগরের নবগ্রাম রোড সরদার পাড়ার বাসিন্দা। তিনি নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন।

তিনি জানান, রাকিবুল হাসান রাসেল আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। তবে এখন রাকিবুল হাসান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া রাকিবুল হাসান পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) কর্নেল অব. জাহিদ ফারুক শামীম অনুসারী ছিলেন।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, দুপুরে বরিশাল নগরের চাঁদমারী এলাকা দিয়ে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কোথাও যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরাও যাচ্ছিলেন। হঠাৎ করে রাসেলকে বহনকারী মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এতে গুরুত্বর আহতাবস্থায় রাকিবুলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের ভাই রাজ্জাক জানান, তার ভাইয়ের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে যাওয়ার পর ঢাকা থেকে মরদেহ বরিশালে আনা হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন। কিন্তু ভাইকে বাঁচানো যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, দুর্ঘটনার আগে বরিশার নগরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন নদীর ভাঙন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন। তার সঙ্গে গাড়ি ও মোটরসাইকেলের বহর ছিল। তখন রাসেল রাস্তার বিপরীতমুখী লেন দিয়ে বাইক নিয়ে বহরের পিছু নেয়। তখন থামানো একটি অটোরিকশার সঙ্গে লেগে আহত হয় তিনি। তাকে উদ্ধার করে প্রথমে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে রাকিবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের সহকর্মীসহ নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD