রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাসদের জেলা ও মহানগর কাউন্সিল অনুষ্ঠিত

জাসদের জেলা ও মহানগর কাউন্সিল অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: জাসদের বরিশাল জেলা ও মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম মিরনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

তিনি বলেন, আমরা যখন দেখলাম বিএনপি-জামায়াত জোট দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তখন আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিলাম। আওয়ামী লীগের সঙ্গে ২৩ দফা করেছিলাম, জনগণের স্বার্থ নিয়ে কথা বলেছিলাম। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে ভোট দিতে পারে এ নীতিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ এখন এ নীতির বিরোধী। আর রাতের আঁধারে ভোট নয়, দিনের আলোতেই ভোট নিশ্চিত করা হবে। এজন্য দেশের সব মানুষকে ঐক্যবন্ধভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

নাজমুল হক প্রধান বলেন, সরকার শতভাগ বিদ্যুৎ দেওয়ার কথা বলে অর্থ লুণ্ঠন করে এখন সঠিকভাবে বিদ্যুৎ দিতে পারছে না।

জাসদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আনিচুজ্জান আনিচের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, জাসদের যুগ্ম সম্পাদক করিম সিকদার, যুব জোটের সভাপতি সাইদুর রহমান, বরিশাল জেলা জাসদের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক সানাউল হক ছানা প্রমুখ।

কাউন্সিল শেষে বরিশাল জেলা ও মহানগর জাসদের কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD